1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ০১টি পিস্তল, ০১ টি খেলনা পিস্তল, ০৩ টি ম্যাগজিন, ০৪ রাউন্ড গুলি, ০১ টি সুইচ গিয়ার, ০৪ টি ছোরা এবং ০১ কেজি গাঁজা উদ্ধার।

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৮ বার পঠিত

০৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ (শনিবার) দিবাগত রাত ১২.১৫ ঘটিকায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ হতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসারকে জানায় যে, পূর্ব ইসদাইর সাকিনস্থ চাষাড়া রেল লাইন ফরিদা ক্লিনিক এর পিছনে জনৈক নাসির সাহেবের বাড়ীর (৫২ ঘর নামে পরিচিত) হরমুজ মুন্সীর ভাড়াকৃত ঘরের ভিতরে সাগর নামে একজনকে অজ্ঞাতনামা লোকজন আটক করে রেখেছে । উক্ত সংবাদের ভিত্তিতে ডিউটি অফিসার ঈগল-২ নাইট ডিউটিতে থাকা এসআই/মোহাম্মদ কামরুজ্জামনকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলেন। এসআই/মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ দিবাগত রাত অনুমান ০০.৩৫ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর সাকিনস্থ চাষাড়া রেল লাইন ফরিদা ক্লিনিক এর পিছনে জনৈক নাসির সাহেবের বাড়ীর (৫২ ঘর নামে পরিচিত) হরমুজ মুন্সীর ভাড়াকৃত ঘরের ভিতর থেকে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরী ম্যাগজিন ভর্তি একটি পিস্তল, যার সমগ্র বডি ঘষা মাজা করা এবং ম্যাগাজিনের ভিতরে একটি গুলি যার অগ্রভাগ (বুলেট) বিহীন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করেন। স্থানীয় জনগণকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ০৫ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় স্থানীয় ইসদাইর এলাকার রাজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভ (১৯) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন ব্যক্তি হরমুজ মুন্সীর ঘরে প্রবেশ করে তার নাতি হানিফ (২২) একটি মোবাইল এনেছে এই অজুহাতে হরমুজ মুন্সীর ঘরে থাকা আসবাবপত্র এলোমেলো করে এবং মোবাইল ফোন না পেয়ে ঘরে থাকা ব্যক্তিদের মারধর করে বের করে দিয়ে দরজা আটকিয়ে চলে যায়।

এরই ধারাবাহিকতায় ০৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ বিকেল ৪.৩০ ঘটিকায় ‘ক’ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশনস) জনাব মোঃ আনোয়ার হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজ্জাক(৪৫), পিতা- এরশাদ এর দখলে থাকা ঘর তল্লাশি করে ম্যাগাজিন ০২টি, গুলি ০৩ রাউন্ড, খেলনা পিস্তল ০১টি, সুইচ গিয়ার চাকু ০১টি, স্টিলের তৈরি ছোরা ০৪ টি, দা ০১ টি এবং গাজা ০১ কেজি উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা করেন। রাজ্জাক এর নামে ০১ টি অস্ত্র মামলা ও রাজ্জাক এর ছেলে ওয়াসিম (২২) এর নামে ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, রাজ্জাক(৪৫) এর নামে হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park