1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলা, আহত ১০; তিন মোটরসাইকেলে আগুন আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে গৃহকর্তা আহত দেশের সংকটে সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: মেজর জেনারেল ফয়সাল বাতেন সোমবার প্রকাশ হচ্ছে এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল, জানবেন যেভাবে বৈশাখী টিভিতে হামলার পর পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের ব্যবসা, আয়ের রেকর্ড গড়ল GTA 6 মুসল্লিদের জায়গা বাড়াতে আধুনিক হচ্ছে পাগলা মসজিদ স্পেনের বিপক্ষে প্রতিশোধ নয়, শিরোপাই লক্ষ্য ফ্রান্সের: জিদান ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ পরাধীন করতে পারবে না: প্রধানমন্ত্রী হাজিরা দিয়েও কাজে যোগ দেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানা বন্ধ

দিনাজপুরে শিক্ষার্থীদের ওপর হামলা: হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

দিনাজপুরের পার্বতীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় মানতাশা আরফিন মেঘলা (৩৪) নামে মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চাঁদনগর মহল্লার ভাসানী রোডের হাসিনা মঞ্জিলের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানতাশা আরফিন মেঘলা দিনাজপুরের পার্বতীপুর থানার বাবুপাড়া গ্রামের মৃত ডিএম মাসুদুর রহমানের মেয়ে। তিনি পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এসআরবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মুন্নি বেগম ও তার ছেলে আবির নবি দোয়াদ। এ সময় মামলার আসামিরা অজ্ঞাতনামা আরও প্রায় ৭০ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হন।

অভিযোগ অনুযায়ী, আন্দোলনকারীদের পঙ্গু করা ও প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদ করলে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে বাদী মুন্নি বেগম ও তার ছেলে মারধরের শিকার হয়ে রক্তাক্ত জখম হন। পরে তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়।

এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মানতাশা আরফিন মেঘলাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park