1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘পুলিশের প্রাণঘাতী বল প্রয়োগের অধিকার আছে’: জাহেদ উর রহমান মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা দেখছেন ডিএনসিসি প্রশাসক মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শ্রমিক-পুলিশ সংঘর্ষে মিরপুর-১১ মেট্রোস্টেশন বন্ধ ১২ কেজি এলপিজির দাম বেড়ে ২,০৬০ টাকা বাস চালু করায় নারায়ণগঞ্জ কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানালেন আবিদ রহমান ভাটারায় হত্যা চেষ্টা মামলা: সাবেক এমপি বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ ট্রাক্টর নিয়ে মাঠে শিক্ষার্থীরা, ভাঙা হচ্ছে বাণিজ্য মেলার স্থাপনা সৌদির বিমান হামলায় ইয়েমেনের বন্দর ও তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত, আহত ৭ বাদাম বিক্রেতা থেকে স্কুলশিক্ষার্থী, ৮ বছরের হাসানের পাশে ডিসি ফরিদা

দুই বছরের বেশি সময় পর চাকরি থেকে বরখাস্ত হারুন অর রশীদ

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্বে অনুপস্থিত থাকা ও কর্মস্থল ত্যাগের অভিযোগে হারুন অর রশীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছিল। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি লিখিত জবাব দেননি।

পরে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তদন্তে তাঁর বিরুদ্ধে আনা ‘পলায়ন’ (ডেজারশন) অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

হারুন অর রশীদ ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশের অপরাধ ও অপারেশনস বিভাগের দায়িত্বেও ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park