1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ধানক্ষেতের পাশে কৃষকের মরদেহ উদ্ধার, দুই হাত বিচ্ছিন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম, জোরদার নিরাপত্তা ‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনালের চোট নিয়ে মুখ খুললেন রোমেরো বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তির আইন করেছিল আ.লীগ: রিজভী শিক্ষার্থীদের স্বপ্ন ও সংগ্রামের গল্প ‘অন্যপাতা’, প্রদর্শিত হচ্ছে নারায়ণগঞ্জে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের প্রতিবাদ, ভাঙচুরের অভিযোগ সাফের টিকিট ১ হাজার টাকা, ক্ষোভে ফুঁসছেন সমর্থক-সাবেক ফুটবলাররা চট্টগ্রামে এনইসি সনদ বন্ধ, অনিশ্চয়তায় ৪০০ ঋণগ্রহীতা সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ, ৮০ হাজার টাকার ক্ষতির দাবি

শিক্ষার্থীদের স্বপ্ন ও সংগ্রামের গল্প ‘অন্যপাতা’, প্রদর্শিত হচ্ছে নারায়ণগঞ্জে

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন, পারিবারিক প্রত্যাশা ও আর্থিক সংকটসহ তরুণদের জীবনের নানা বাস্তবতা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘অন্যপাতা’ প্রদর্শিত হচ্ছে নারায়ণগঞ্জের সিনেস্কোপ সিনেমা হলে। শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে নির্মিত এই চলচ্চিত্রটি গত ২৩ অক্টোবর থেকে প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এর পরিচালনায় রয়েছেন চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি।

চলচ্চিত্রটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নকে ঘিরে তরুণদের প্রত্যাশা, পরিবারের চাপ, আর্থিক সীমাবদ্ধতা এবং জীবনের নানা চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও জীবনসংগ্রামের প্রতিফলন ঘটেছে গল্পের বিভিন্ন অংশে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কোনো বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়াই নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের এই প্রচেষ্টা তরুণদের সৃজনশীলতা, দলগত কাজ এবং চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সিনেস্কোপের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২৮ ও ২৯ অক্টোবর চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে বিকেল ৩টা, বিকেল সাড়ে ৫টা এবং রাত ৮টায়।

তরুণ নির্মাতাদের নিজস্ব উদ্যোগে তৈরি ‘অন্যপাতা’ দর্শকদের সামনে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের স্বপ্ন, প্রত্যাশা ও বাস্তবতার গল্প তুলে ধরছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park