
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রা কর্মসূচি ‘মার্চ ফর ইনসাফ’ আগামী ২৬ অক্টোবর নারায়ণগঞ্জের চাষাড়ায় এসে পৌঁছাবে।
ইনকিলাব মঞ্চের রোডম্যাপ সমন্বয়কারী জি. এ. সাব্বির এবং নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তারিক হোসেন বাপ্পি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মসূচির মূল দাবিগুলোর মধ্যে রয়েছে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোট ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী ইনসাফভিত্তিক সমাজ গঠন।
২৬ অক্টোবর নারায়ণগঞ্জে পদযাত্রাটি পৌঁছালে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ মানুষের সঙ্গে সংহতি প্রকাশের কর্মসূচি রয়েছে। এ উপলক্ষে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ‘মার্চ ফর ইনসাফ’-এ অংশ নিয়ে ন্যায়বিচারের দাবির প্রতি সংহতি জানানোর আহ্বান জানিয়েছেন।