1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ধানক্ষেতের পাশে কৃষকের মরদেহ উদ্ধার, দুই হাত বিচ্ছিন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম, জোরদার নিরাপত্তা ‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনালের চোট নিয়ে মুখ খুললেন রোমেরো বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তির আইন করেছিল আ.লীগ: রিজভী শিক্ষার্থীদের স্বপ্ন ও সংগ্রামের গল্প ‘অন্যপাতা’, প্রদর্শিত হচ্ছে নারায়ণগঞ্জে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের প্রতিবাদ, ভাঙচুরের অভিযোগ সাফের টিকিট ১ হাজার টাকা, ক্ষোভে ফুঁসছেন সমর্থক-সাবেক ফুটবলাররা চট্টগ্রামে এনইসি সনদ বন্ধ, অনিশ্চয়তায় ৪০০ ঋণগ্রহীতা সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ, ৮০ হাজার টাকার ক্ষতির দাবি

পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের প্রতিবাদ, ভাঙচুরের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে থাকা মেলার স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে শিক্ষার্থীরা মাঠের একটি মেলার স্থাপনা ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের জন্য মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলছিল। দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় তাঁরা মাটি পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান বলে জানা গেছে।

শিক্ষার্থীদের দাবি, পুরাতন বাণিজ্য মেলার মাঠের মালিকানা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি সেখানে অন্য কোনো স্থাপনা নির্মাণ কিংবা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা এবং মাঠের মালিকানা নিয়ে শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park