1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
পাঠানতলী নীট গার্মেন্টসের ২ নম্বর গেটের সামনে অবৈধভাবে সিম বিক্রির অভিযোগ তুলে সম্প্রতি ‘পাঠানতলী নিউজ’ নামের একটি অনলাইন মাধ্যমে প্রকাশিতহ সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নিয়াজ মোর্শেদ।
প্রকাশিত সংবাদে একজন ব্যক্তির ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে অবৈধভাবে সিম বিক্রির অভিযোগ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তির দাবি, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তার বক্তব্য, এ ধরনের কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন এবং তাকে জড়িয়ে সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য নেওয়া হয়নি।
তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ প্রকাশ করা হয়েছে, তার কোনো সত্যতা নেই। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে আমি মনে করি। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, সংবাদটি প্রকাশের ফলে তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে প্রকাশিত সংবাদটির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সংশোধন/প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনো ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য গ্রহণের আহ্বান জানান তিনি।
একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park