1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

৬ বছর কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি

আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা
গাজীপুরের শ্রীপুর উপজেলার সুনামধন্য পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান তাকওয়া ফেব্রিক লিমিটেডে দীর্ঘ ৬ বছর কর্মজীবন শেষে তিন অপারেটরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিদায়ী তিন কর্মী হলেন—এমডি মোক্তাদুল ইসলাম, মো. ফারুক হোসেন ও মোছা. আফরোজা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর তারা চাকরি থেকে বিদায় নেন।

বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪ নম্বর ফ্লোরের সহকারী ম্যানেজার মো. উজ্জল মিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ইনচার্জ মো. আজাহারুল ইসলাম, আই ডিপার্টমেন্টের ইনর্চাজ মো. মাহাবুব ইসলাম এবং পিসি কমিটির সদস্য মো. সাইন ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে মোছা. পারভিন, মোছা. সালমা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এন্টি ক্রাইম হিউম্যান রাইটস ওয়াচের সদস্য ও ( ক্রাইম) সাংবাদিক মো. মোরসালিন ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মীদের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়। সহকর্মীরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন কর্মজীবন ও ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

উল্লেখ্য, তাকওয়া ফেব্রিক লিমিটেড দীর্ঘদিন ধরে পোশাক তৈরি ও রপ্তানির মাধ্যমে দেশ-বিদেশে সুনাম অর্জন করে আসছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park