1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সফল চিকিৎসা শেষে দেশে ফিরছেন যুবদল নেতা রেজাউল কবীর পল ‘ভাগ-বাটোয়ারা’ প্রসঙ্গে বক্তব্য, আড়াইহাজারের যুবদল নেতা কে শোকজ ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আবারো নিহত, সড়ক অবরোধ মা-বোনেরা ঐক্যবদ্ধ হওয়ায় জিমখানায় মাদকবিরোধী আন্দোলন সফল হয়েছে’: বিভা হাসান সাংবাদিক নুরুজ্জামানের মুক্তির দাবিতে বন্দরে মানববন্ধন মামলা প্রত্যাহারসহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি গাজীপুর-নারায়ণগঞ্জের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব দায়িত্ব পাওয়ায় বর্তমান নিউজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জের সব আদালত একসঙ্গে রাখার দাবিতে আইনজীবীদের মানববন্ধন নারায়ণগঞ্জের সব আদালত একসঙ্গে রাখার দাবিতে আইনজীবীদের মানববন্ধন আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার সরকারি উন্নয়নকাজে যুবদলকে বঞ্চিত করার অভিযোগ, আড়াইহাজারে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

বাড়িভাড়া চাওয়াই কি অপরাধ? মালিকের ছবি দিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ, বন্দরে ‘কথিত সাংবাদিক’ লিপিকে ঘিরে উত্তেজনা

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১০ বার পঠিত

বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে চার মাসের বাড়িভাড়া চাওয়াকে কেন্দ্র করে বাড়ির মালিকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে এক নারী ভাড়াটিয়ার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার (১৬ আগস্ট) বিকেলে কদমরসূল কলেজ মাঠপাড়া এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর থানাধীন কদমরসূল কলেজ মাঠপাড়া এলাকার একটি আটতলা ভবনে প্রায় চার বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন তানজিনা আক্তার লিপি। বাড়ির কেয়ারটেকারের দাবি, তার কাছে চার মাসের প্রায় ৪০ হাজার টাকা বাড়িভাড়া বকেয়া রয়েছে। বকেয়া ভাড়া চাইতে গেলে বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগও করেছেন তিনি। এ বিষয়ে থানায় আগেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
অভিযোগ অনুযায়ী, শনিবার রাতে বকেয়া বাড়িভাড়া চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভবনের মালিকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। পোস্টটি স্থানীয়দের নজরে আসার পর বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।
রোববার বিকেলে ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় নারী-পুরুষদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে কয়েকশ মানুষ ঘটনাস্থলে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, তানজিনা আক্তার লিপি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তার বিরুদ্ধে স্থানীয়দের ভয়ভীতি দেখানো এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগও করেছেন কেউ কেউ।
এদিকে, বাড়ির মালিকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে, সেটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। ভুক্তভোগী পক্ষের দাবি, ব্যক্তিগত বিরোধ থাকলেও কারও ছবি ব্যবহার করে অপমানজনক বা মানহানিকর কনটেন্ট প্রচার করা গ্রহণযোগ্য নয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের পক্ষ থেকে ওই নারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park