1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আড়াইহাজা‌রে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ছিনতাই, গণপিটুনিতে ছিনতাইকারী হসপিটালে ভর্তি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:হুমায়ূন কবির সাদী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চারজন অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার সময় এক ব্যক্তি ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে কয়েক হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়দের ধাওয়ায় সন্দেহভাজন এক ছিনতাইকারী আটক হলে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মরদাসাদি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম চারজন রোগীকে নিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন। পথে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল তাঁর পথরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করা হয়।

ঘটনার পর নজরুল ইসলামের স্বজন ও স্থানীয়রা খবর পেয়ে আশপাশে ধাওয়া শুরু করেন। এ সময় মিদুল (৩০) নামে এক সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। তবে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মিদুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park