1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে : স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি-

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্মরত ডা: মুহাম্মদ আতিকুল বারী,এম,বি,বি,এস, বি,সি,এস(স্বাস্থ্য) সি,সি,ডি,-বারডেম হাসপাতাল, ঢাকা। নারায়ণগঞ্জে যোগদানের পর থেকেই বিগত আওয়ামী সরকারের নেতৃবৃন্দের সঙ্গে সক্ষতা তৈরি করে হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে বহি: বিভাগের নাক,কান,গলা বিষয়ক চিকিৎসক হিসেবে রোগী দেখা শুরু করেন। এর পাশাপাশি বিভিন্ন ক্লিনিক ও চেম্বারে নিয়মিত হাড়জোড়া, বাত ব্যথা,সার্জারী,টিউমার ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ হিসেবে রুগী দেখে থাকেন। আওয়ামী সরকারের পট পরিবর্তন হলেও এবং তার বিরুদ্ধে অনেকের অভিযোগ থাকলেও কৌশলে ভোল পাল্টে নিজের অবস্থান ধরে রেখে হাসপাতালে প্রভাব বিস্তার করে চলছেন বলে অনেকের অভিযোগ।

তথ্য সূত্রে জানা যায়, বিগত আওয়ামী সরকারের আমলের শুরুতেই ডা: মুহাম্মদ আতিকুল বারী ৩০০ শয্যা হাসপাতালে কর্মে যোগদান করেন। যোগদানের পর আওয়ামী পন্থী চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসা পরিষদ এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা: বিধান চন্দ্র পোদ্দার এর সাথে সক্কতা তৈরী করে তার সহযোগিতায় নাক,কান,গলা’র বহি: বিভাগ এর দ্বায়িত্ব বাগিয়ে নেন। দীর্ঘ বছর যাবৎ সে স্বপদে বহাল থাকাকালীন কারনে তাকে স্থান পরিবর্তনের নির্দেশ দিলেও কোন এক দৈব শক্তির বলে অন্যস্থানে না গিয়ে তিনি হাসপাতালেই থেকে যান। এর পর থেকেই সে বিভিন্ন কৌশল অবলম্বন করে হাসপাতালে নিজের ক্ষমতার প্রভাব বিস্তার করে রামরাজ্য করতে থাকেন। আওয়ামী সরকারের পট পরিবর্তন হলেও গিরগিটির মতো রং পাল্টিয়ে নাক,কান,গলা বিভাগের দুজন বিশেষজ্ঞ ডাক্তারকে ম্যানেজ করে নিজের অবস্থান অটল রেখে বহাল তবিয়তে আছেন।

দীর্ঘ বছর একই স্থানে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত থাকায় তাহার ভিতর দাম্ভিকতা ও অহংকার জন্মনেয়। নারায়ণগঞ্জের বিভিন্ন মহলের সাথে তার গড়ে উঠে সুসম্পর্ক। এ ক্ষমতাকে পুঁজি করে সে নিজেকে আরো ক্ষমতাধর মনে করে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, হাসপাতালে সেবা নিতে আসা অনেক অসহায় সাধারণ রোগীর সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করা সহ বিভিন্ন প্যাথলজি ও ক্লিনিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার জন্য রোগী পাঠিয়ে মোটা অংকের কমিশন হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও দীর্ঘ বছর একই স্থানে কর্মরত থাকা নিয়ে ও তার এই বিরূপ আচরণের বিরুদ্ধে অনেকে হাসপাতালের কর্তৃপক্ষের নিকট মৌখিক অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি।

নারায়ণগঞ্জ সচেতন মহলের জোড়ালো দাবি ডা: মুহাম্মদ আতিকুল বারী’র ব্যাপারে স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে আমলে নিয়ে সরেজমিনে তদন্ত সাপেক্ষে যথাযথ পদক্ষেপের।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park