1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

খানপুর ৩০০ শয্যা হাসপাতালে আনসারের অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৫ মাদকাসক্ত আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদিসহ ৫ জন মাদকাসক্তকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা কয়েকজন ব্যক্তিকে নজরে আনেন আনসার সদস্যরা। পরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নির্দেশনায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবা, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, সিজার ও ব্লেড উদ্ধার করা হয় এবং পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবন করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
আটকরা হলেন— রাজিব হোসেন (নারায়ণগঞ্জ সদর), সিয়াম শেখ, আমিন হাওলাদার, রাসেল শেখ ও দিপু সরদার (চারজনই খুলনা সদর এলাকার বাসিন্দা)।
জানা গেছে, হাসপাতালের নিরাপত্তা জোরদার, চুরি-ছিনতাই, মাদকাসক্ত ও দালালদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে গত ২৩ জুন ২০২৬ থেকে হাসপাতাল এলাকায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এরপর থেকেই নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
অভিযানে অংশ নেন এপিসি আবুল বাশার (আইডি-৪২১৬০), আনসার সদস্য হাদিউজ্জামান (আইডি-৯৭৪৯৮) এবং রিপন মজুমদার (আইডি-৮৫৮৯৫)।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের এ সফল অভিযানের প্রশংসা করে জানিয়েছে, হাসপাতালকে মাদক, দালাল ও অপরাধমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রাও হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park