1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

মানবিকতায় এগিয়ে এলেন এমপি দিপু, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সেবা চালু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের কথা চিন্তা করে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে তিনি সম্পূর্ণ বিনামূল্যে বাস সেবা চালু করেছেন।
এই উদ্যোগের আওতায় নির্ধারিত রুটে বাসের মাধ্যমে পরীক্ষার্থীদের নিরাপদ ও সময়মতো পরীক্ষা কেন্দ্রে আনা-নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে যানজট, পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন শিক্ষার্থীরা।
স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, একজন জনপ্রতিনিধির এমন শিক্ষাবান্ধব ও মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের পরীক্ষার সময় মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের পড়াশোনা ও পরীক্ষার সময় যেন কোনো ধরনের যাতায়াত সমস্যার মুখোমুখি হতে না হয়, সে লক্ষ্যেই এই বিনামূল্যের বাস সেবার ব্যবস্থা করা হয়েছে।”
এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park