1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সীমান্তে নিহতদের বাড়িতে নাসীরুদ্দীন পাটোয়ারী “স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত না হলে এত মাদক আসে কীভাবে?”

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৪৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। এ সময় তিনি সীমান্ত হত্যা ও মাদক পাচার নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন।
মঙ্গলবার (১২ মে) দুপুরে কসবা উপজেলার ধজনগর সীমান্ত এলাকায় নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত আছেন কিনা, তা খতিয়ে দেখা দরকার। না হলে বাংলাদেশে এত মাদক আসে কীভাবে?”
তিনি অভিযোগ করেন, সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ করছে এবং এতে দেশের যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান ঠেকাতে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলেও দাবি করেন তিনি।
এনসিপির এই নেতা আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। তিনি বলেন, “সীমান্ত রক্ষা করতে না পারলে দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনতে হবে।”
এ সময় বিজিবির কিছু বক্তব্যেরও সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। নিহতদের “মাদক কারবারি” হিসেবে উপস্থাপন না করে সঠিক তদন্তের দাবি জানান তিনি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্ত হত্যা বন্ধ না হলে সারাদেশে “সীমান্ত সমাবেশ” ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এনসিপি (কালেক্টেড)

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park