1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় মাদকের অভয়ারণ্য, ছিনতাইকারীদের দৌরাত্ম্যে আতঙ্কে গার্মেন্টস কর্মীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার অন্তর্গত হাজীগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকা বর্তমানে মাদক ইয়াবা বিক্রি ও বিভিন্ন অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
হাজীগঞ্জ মুলিবাঁশ মোড়, সরিষা ভিলা সংলগ্ন রাস্তার দুই পাশের গলি, হাজীগঞ্জ রোলিং মিলস এলাকা, শাহজালাল রোড এবং পাঠানটুলী আদর্শ কলোনিতে দিন-রাত চলছে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন। এলাকাবাসীর দাবি, এসব স্থানে এখন যেন মাদকের হাটবাজার ও মেলার পরিবেশ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, তল্লা এলাকার শীর্ষ ছিনতাইকারী ও একটি হত্যা মামলার আসামি হিসেবে পরিচিত “রাকিব” এবং মাদক ব্যবসায়ী “ফর্সা জীবন” এই অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই চক্রের মূল টার্গেট গার্মেন্টস কর্মীরা। কর্মস্থল থেকে ফেরার পথে প্রায়ই তাদেরকে ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে। এছাড়াও চুরি, ডাকাতি ও মাদক ব্যবসার মতো অপরাধ প্রতিনিয়ত ঘটছে বলে অভিযোগ রয়েছে।
এই চক্রের সাথে জড়িত হিসেবে যাদের নাম উঠে এসেছে তারা হলেন—
সাদ্দাম (২৮), সেলিম ওরফে “বাবা সেলিম” (৩২), আসিব (২৭), মামুন ওরফে “বোবা” (৩৫), নূরুল ইসলাম (৪২) এবং মোস্তফা (৪২)। জানা যায়, এদের মধ্যে কয়েকজন পূর্বে একাধিকবার গ্রেপ্তার হলেও বর্তমানে তারা আবার সক্রিয় হয়ে উঠেছে।
অভিযোগ রয়েছে, অন্তত ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল পালাক্রমে ২৪ ঘণ্টা এলাকাজুড়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বলেন, “এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park