
বর্তমান নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ হিমেল মিয়াকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বারহাট্টা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের একটি বড় অংশ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে হিমেল মিয়া ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন বলে দাবি করেন তার সমর্থকরা। তাদের ভাষ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং কৃষিখাতে সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম নেতৃত্ব প্রয়োজন—এ ক্ষেত্রে হিমেল মিয়াকেই তারা যোগ্য মনে করছেন।
স্থানীয় কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং সাংগঠনিক অভিজ্ঞতা থাকায় তিনি নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষে প্রচারণা শুরু হয়েছে এবং বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুনও দেখা যাচ্ছে।
তবে এ বিষয়ে এখনো হিমেল মিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করা হয়নি। রাজনৈতিক অঙ্গনে আলোচনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন