1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

হিমেল মিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক রিপোর্ট |

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ হিমেল মিয়া–এর আজ শুভ জন্মদিন। দিনটি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
জন্মদিন উপলক্ষে মোঃ হিমেল মিয়া বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও দোয়া আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। দলের দুঃসময়ে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি অতীতেও সক্রিয় ছিলাম, আগামীতেও থাকবো।”
দলীয় সূত্রে জানা যায়, মোঃ হিমেল মিয়া দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে আসছেন। দলের আদর্শ বাস্তবায়ন, গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা নেতাকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে।
এদিকে জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শুভাকাঙ্খীরা মোঃ হিমেল মিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন।
শেষে মোঃ হিমেল মিয়া দেশবাসীর দোয়া কামনা করে বলেন, “দেশ ও জনগণের কল্যাণে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির আন্দোলন-সংগ্রামে নিজেকে আরও বেশি উৎসর্গ করতে চাই।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park