1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে দুই ডাকাত গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :আড়াইহাজার প্রতিনিধি।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজন ডাকাতকে গ্রেফতার করেছে। পরিচালিত অভিযানে এজাহারভুক্ত আসামি মর্দাসাদি গ্রামের নোয়াব আলী ও সোহেলকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, আড়াইহাজার ও আশপাশের এলাকায় সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পলাতক থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তাদের অবস্থান শনাক্ত করে পরিকল্পিত অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির বিভিন্ন ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, আড়াইহাজারে অপরাধ দমনে বিশেষ করে ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত নোয়াব আলী ও সোহেলকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park