
বর্তমান নিউজ ডেস্ক রিপোর্ট: বিশেষ প্রতিবেদক।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের অন্তর্গত ৩নং চালিতাতলী ওয়ার্ড জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় ইউসুফ সওদাগরের সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী মোটরচালক দল দক্ষিণ জেলার সভাপতি আবদুর রহিমের সঞ্চালনায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. হাছান চৌধুরী, আলহাজ্ব ইলিয়াস কাঞ্চন এবং সাবেক সিনিয়র সদস্য আবদুল গফুর সওদাগর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল মোতালেব, ইসমাইল মেম্বার, মো. হোসেন বাশি, সাবের আহমদ সাবু, আব্দু শুক্কুর; বারশত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল মালেক ও যুগ্ম আহ্বায়ক মিজান; আনোয়ারা উপজেলা যুবদল নেতা জিয়াউর রহমান, মো. মোকতার, মো. শফিক; বারশত ইউনিয়ন যুবদল নেতা সাইফুদ্দিন, মুসলিম, শফিক, সোহেল, জলিল; আনোয়ারা উপজেলা কৃষকদলের সদস্য মো. জালাল; বারশত ইউনিয়ন কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদ ও মোস্তফা মেরু; মোটরচালক দলের নেতা ফারুক ও নুরুল আলম।
এছাড়াও উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মৌলানা আমিন উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ ইউসুফ।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশগ্রহণ করেন।