1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার ৩০০ ফিটে নজরুল ইসলাম আজাদের পক্ষে আড়াইহাজার মহিলা দলের ব্যাপক উপস্থিতি। ।

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
ঢাকা প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার ৩০০ ফিট এলাকায় এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আগত মহিলা দলের সর্বস্তরের জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের জন্য মনোনীত প্রার্থী জনাব নজরুল ইসলাম আজাদের পক্ষে শক্ত অবস্থান জানান দেন।
সমাবেশে আড়াইহাজার মহিলা দলের নেত্রী ও কর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। তারা তারেক রহমানের দ্রুত ও নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের দাবির পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। একই সঙ্গে আসন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মহিলা দলের নেত্রীরা তাদের বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, আড়াইহাজারের মানুষের আস্থার প্রতীক নজরুল ইসলাম আজাদকে বিজয়ী করতে নারী সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করেন। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও বিপুল জনসমাগম, যা বিএনপি’র সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park