1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

খুলনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
অরবিন্দ বৈদ্য
খুলনা বাগেরহাট জেলা প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়ায় সাংবাদিক ও শলুয়া প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ কখনোই কোনো শুভ ফল বয়ে আনে না। একের পর এক সাংবাদিক হত্যার মতো জঘন্য ঘটনা ঘটছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি। অথচ সরকার অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে কার্যকর উদ্যোগ না নিয়ে কেবল বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করছে— যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, ২৪-এর অভ্যুত্থান কোনো অন্যায়ের প্রশ্রয় দেওয়ার জন্য হয়নি। এ অভ্যুত্থান হয়েছিল একটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যাশায়, যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং জীবনের নিরাপত্তা পাবে। তারা অবিলম্বে সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন যুগান্তরের সাংবাদিক আল-আমিন, মানবজমিন পত্রিকার আবুবকর সিদ্দিক, নয়াদিগন্তের হাসান মাহমুদ রিপন, কালের কণ্ঠের মনিরুজ্জামান মনির, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, দেশ রূপান্তরের রবিউল ইসলাম, আমাদের সময়ের মিজানুর রহমান, বাংলাদেশের খবরের সজীব হোসেন, কালবেলার রুবেল মিয়া, খবরের কাগজের ইমরান, মশিউর রহমান, হুমায়ুন কবির, কবির হোসেন, কামরুজ্জামান রানা, নজরুল ইসলাম শুভ, নাসির উদ্দিন, ডালিম হোসেন, তৌরভ হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park