1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

শিক্ষা হবে অধিকার, কোটা ও দুর্নীতির নয়—মেধার ভিত্তিতেই সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার নজরুল ইসলাম আজাদের।

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৫২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ–২ আসনের ধানের শীষে মনোনীত প্রার্থী ও বিএনপির নেতা নজরুল ইসলাম আজাদ বলেছেন, “শিক্ষা কোনো বিশেষ গোষ্ঠীর সুযোগ নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কোটা ও দুর্নীতির সংস্কৃতি নয়—মেধা, যোগ্যতা ও পরিশ্রমের ভিত্তিতেই সুযোগ নিশ্চিত করতে হবে।” আড়াইহাজার উপজেলায় স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থায় অনিয়ম, দলীয়করণ ও দুর্নীতির কারণে সাধারণ ও মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। এতে দেশের ভবিষ্যৎ প্রজন্ম হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনদের ব্যর্থ নীতির কারণে শিক্ষা ব্যবস্থা আজ সংকটে পড়েছে।
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ–২ আসনের প্রতিটি শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা আমার রাজনৈতিক অঙ্গীকার। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত, দুর্নীতিমুক্ত ও আধুনিক শিক্ষা ব্যবস্থার আওতায় আনা হবে। মেধাবীদের জন্য বৃত্তি, কারিগরি শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারে সহযোগিতা কামনা করেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park