
নিজস্ব সংবাদদাতা: চাঁদাবাজি, মাদক ব্যবসা, হত্যা মামলাসহ নানা অপরাধের সাথে জড়িত আওয়ামী ক্যাডার তমিজ উদ্দিন খন্দকার আপেল (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ মিলন ফকিরের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। এ সময় শহরের চাষাড়া আল জয়নাল ট্রেড সেন্টারের সামনে থেকে আপেলকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আপেল মৃত মেজবাহ উদ্দিন খন্দকার ও জোসনা বেগমের ছেলে, বাড়ি ৭৩/১ জামতলা, ধোপাপট্টি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।
তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা, অস্ত্র মামলা, চাঁদাবাজি, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলা।
পুলিশ জানায়, আপেল দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের আলোচিত আজমেরী ওসমানের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিল।