1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বাগেরহাট-৪ আসন বিলুপ্তির প্রতিবাদে সর্বদলীয় কমিটির কর্মসূচি অব্যাহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৯ বার পঠিত

অরবিন্দ বৈদ্য, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-৪ আসন বিলুপ্ত করে সংসদীয় আসন সংখ্যা তিনে নামিয়ে আনার প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা দিনব্যাপী হরতালে অচল হয়ে পড়েছে মোংলার শিল্প-অর্থনীতি ও জনজীবন। বুধবার (১০ সেপ্টেম্বর২৫) ভোর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দ্বিতীয় সমুদ্র বন্দর কেন্দ্রিক এ অঞ্চলে সার্বিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয় ।

হরতালের কারণে মোংলা ইপিজেড ও আশপাশের গার্মেন্টস ও শিল্পপ্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের উপস্থিতি ছিল না বললেই চলে। যানবাহন সংকট ও নিরাপত্তাজনিত উদ্বেগে অধিকাংশ শ্রমিক কর্মস্থলে যেতে না পারায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে শিল্প মালিকরা।

অন্যদিকে, প্রতিদিন প্রায় ৫০ হাজার যাত্রী যাতায়াত করেন মোংলা ঘাট দিয়ে। হরতালের কারণে ঘাটে যাত্রীবাহী লঞ্চ ও খেয়া চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা গন্তব্যে যেতে না পেরে ঘরে ফিরে যেতে বাধ্য হন। শহরের দোকানপাট, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠানও ছিল বন্ধ। ফলে পুরো উপজেলায় নেমে আসে এক অচলাবস্থা।

এ সময় সমাবেশে বক্তব্য দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির অন্যতম নেতা ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শামিমুর রহমান শামীম। তিনি বলেন,
“এ আন্দোলন কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নয়। এটি বাগেরহাটবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। সংসদীয় আসন কমিয়ে জনগণকে বঞ্চিত করা যাবে না। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই—৪ আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলার নায়েবে আমীর, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট অধ্যাপক কোহিনুর সরদার বলেন,
“বাগেরহাটবাসীর গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এক আসন কমিয়ে দেওয়ার এ সিদ্ধান্ত শুধু অযৌক্তিক নয়, বরং মানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব সংকুচিত করার অপচেষ্টা। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব এবং জনগণের অধিকার আদায়ে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলব।”

হরতাল চলাকালে সম্ভাব্য অস্থিতিশীলতা এড়াতে শহরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে বিকেল পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জানিয়েছেন, ৪৮ ঘণ্টার হরতাল অব্যাহত থাকবে। আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর২৫) পূর্ণ দিবস হরতাল পালিত হবে। এ সময়ও শিল্প-অর্থনীতি ও জনজীবনে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাগেরহাটে একটি সংসদীয় আসন কমানোর সিদ্ধান্ত শুধু প্রশাসনিক প্রভাবই ফেলছে না, বরং এ অঞ্চলের শিল্প-অর্থনীতি ও জনজীবনেও অনিশ্চয়তা তৈরি করছে। জনগণ মনে করছে, তাদের রাজনৈতিক অধিকার খর্ব করে দেওয়া হচ্ছে।

সার্বিকভাবে বলা যায়, মোংলার এ হরতাল জনজীবন, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাঙ্গনে গভীর প্রভাব ফেলেছে। আন্দোলনকারীরা একবাক্যে ঘোষণা দিয়েছেন—“বাগেরহাটে ৪ আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park