1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বর্তমান প্রজন্মকে সঠিক শিক্ষায় গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সুন্দর দেশ পাবো: রনি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আমরা যদি তাদেরকে একটি সুন্দর ভবিষ্যত উপহার দিতে পারি তাহলে আগামীতে আমাদের এই দেশ উন্নতির চরম শিখরে পৌছাবে। বর্তমান প্রজন্মকে সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারলে আমরা ভবিষ্যতে একটি সুন্দর দেশ পাবো। কিন্তু বাচ্চাদেরকে পড়ালেখার প্রতি অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবেনা, তাকে উৎসাহিত করতে হবে।

আমার সন্তানকে মানুষের মত মানুষ করার দ্বায়িত্ব আমার, স্কুলের শিক্ষকের নয়। তার প্রতিদিনের কার্যক্রমে নজর রাখতে হবে। বিশেষ করে বর্তমান সময়ে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজ্বী সেলিম রেজা, হাবিবুর রহমান হাবু, সমাজসবেক আবু তাহের আজাদ, হারুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন খান, মতিউর রহমান ও আসাদুজ্জামান।

অতিথিদের বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park