1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

বন্দরে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

নারায়ণগঞ্জ, বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকার মৃত দেবন্দ্র চন্দ্র দাসের ছেলে স্বপন চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে বন্দর পুলিশ।

থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় শনিবার এর আগে গত শুক্রবার (২৫ জুলাই) রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বন্দর খেয়াঘাটে মারামারি ঘটনায় বন্দরে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি ৫৯৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে জাতীয় পার্টি নেতা স্বপন চন্দ্র দাস (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত স্বপন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকার নিবাসী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park