1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

রাসেল পার্কে ছিনতাইকালে দুই যুবক আটক, ৪টি মোবাইল উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৮৪ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: নগরীর রাসেল পার্কে ছিনতাইকালে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাসেল পার্কের ভেতরে থেকে তাদের আটক করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় রাসেল পার্কের ভেতরে কলরব কিন্ডারগার্টেনের সামনে পার্কে ঘুরতে আসা চারজন ব্যক্তির কাছে ছুরি ও শর্টারের ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে কিছু দুর্বৃত্ত। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার টহলরত পুলিশ সদস্যরা ধাওয়া করে দুই ছিনতাইকারীকে ধরে ফেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন,. টানবাজার রেলী বাগান এলাকার নুরুজ্জামানের ছেলে ও পুলিশের তালিকাভুক্ত একাধিক মামলার আসামি মো. সানি (২৩) এবং পুরাতন জিমখানা তুহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আ. রহমানের ছেলে আকাশ (২১)।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা নং-১১, তারিখ ১৭/০৭/২০২৫, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park