1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বৈষম্য বিরোধী মামলা ও পুলিশি কাজে বাধায় ৪ জন আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২০২ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলা এবং সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা প্রদানের ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ভূইয়াপাড়া ৪৪৪ শাহ সুজা রোড এলাকার মৃত বরজাহান ভূঁইয়ার ছেলে মো. মিঠু ভূঁইয়া (৪৫)। সে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা নং-৪(৯)২৪ এর আসামি ও আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর ডিস বাবুর ক্যাডার হিসেবে পরিচিত। পশ্চিম দেওভোগ এল এন রোড এলাকার মৃত ইমান আলীর ছেলে সোহেল (৫০)। সে নারায়ণগঞ্জ থানার মামলা নং-০৯, তারিখ ১২/০৫/২৫ ইং এর আসামি। এই মামলাটি সাবেক মেয়র আইভী রহমানের গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা প্রদানের ঘটনায় দায়ের করা হয়েছিল এবং একই মামলার আসামিমৃত শাহীনের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (৩০), মৃত মো. সোলমান মিয়ার ছেলে মেহেদী হাসান তুহিন (২৭)।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করেছে। ওই অভিযানে শহীদনগর এলাকা থেকে ১জন ও দেওভোগ এলাকা থেকে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের কাঙ্খিত মামলায় আদলতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park