1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

অটো চালকদের কাছ থেকে চাঁদাবাজি, একজন আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: ব্যাটারিচালিত অটো চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার বিকালে দেওভোগ আখড়ার মোড়ে থেকে হাতেনাতে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃর নাম নিহারুল মিন্টু (৩৬)। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সিরাজ নগর এলাকার মৃত মোসলেম মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, কতিপয় ব্যক্তি অটো প্রতি ৬০ টাকা করে চাঁদা আদায় করছিল। ঘটনাস্থল থেকে পুলিশ নিহারুল মিন্টুকে আটক করে। তার স্থায়ী ঠিকানা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সিরাজ নগর হলেও বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শাসনগাঁও বিসিক এলাকায় নান্টু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। আটকের সময় তার কাছ থেকে চাঁদাবাজির সাতটি ৫০ টাকার নোট এবং ছয়টি ১০ টাকার নোট (মোট ৪১০ টাকা) উদ্ধার করা হয়।

নিহারুল মিন্টুর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা নং-১২, তারিখ ১৭/০৭/২৫, ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২; রুজু করা হয়েছে। এই ঘটনায় জড়িত তার অপর সঙ্গীয় আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park