1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সিদ্ধিরগঞ্জে মাকে হত্যা মামলায় মুন্সিগঞ্জ থেকে দুই সৎ ভাই গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে সৎ মাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই সৎ ভাইকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দুই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করে বাহিনীটি।

‎মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) দিবাগত রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে, মুন্সিগঞ্জের শ্রীনগর থানাধীন বিবন্দী এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ইসমাইললের ছেলে জহিরুল ইসলাম (৩৫) ও‎ নজরুল ইসলাম (৩২)।

‎‎মামলার সূত্রে র‍্যাব জানায়, নিহত দিনু বেগম (৬০) তার ছেলে ও সৎ ছেলেদের পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের কেন্দ্রবিন্দুতে ছিলেন। একাধিকবার সালিশ ও আপোষ-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ১৪ জুলাই সকালে ওই বিরোধ ভয়াবহ রূপ নেয়।

‎সকালে পশ্চিম কলাবাগ এলাকায় নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুই সৎ ছেলে তার প্রতি অশালীন আচরণ ও গালিগালাজ শুরু করে। বাধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি কিলঘুষি, চড়-থাপ্পড় ও বুকে লাথি মারে। মারধরের পরপরই দিনু বেগমের মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং তিনি গুরুতর আহত হয়ে পড়েন।

‎স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১০টার দিকে তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

‎‎ঘটনার পরপরই র‍্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি চালায়। অভিযানে নির্ভুল তথ্য যাচাইয়ের ভিত্তিতে মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park