1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বিশ্বকবি ও জাতীয় কবির জয়ন্তী পালন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যাগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (২৬শে মে) রাতে নগরীর কালীবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তৃতারা বলেন, রবীন্দ্র, নজরুল ছাড়া বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য অসম্পূর্ণ থেকে যায়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা রবীন্দ্র-নজরুলের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে সকলে জানবে বাংলা সাহিত্য কতটা সমৃদ্ধ এবং সুবিশাল। আমরা আশা করছি এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নবীন প্রজন্মের ভেতরে আমরা রবীন্দ্র-নজরুল প্রেমের বীজ বুনে দিতে পারব।

বাংলা সাহিত্য ও সংগীতের দুই মহান পথিকৃৎ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চিরন্তন মিশে আছেন আমাদের অস্তিত্বে, মননে। বাংলা সাহিত্যে ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের অনন্য অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আয়োজিত হয়েছে এই সাংস্কৃতিক সন্ধ্যা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রেভিনিউ মোঃ জাহিদ হাসান সিদ্দিকী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শারমীন জাহান সহ অন্যান্য কর্মকর্তা গণ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park