1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: নারায়ণগঞ্জ ২নং রেল গেইট এলাকার মদিনা পেপার হাউজের মালিকানা নিয়ে দীর্ঘদিন মামলা শেষে অবশেষে আদালত থেকে প্রকৃত মালিকগণের পক্ষে দোকানটি বুঝিয়ে দেয়ার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

রবিবার (২৫মে) বিজ্ঞ আদালত রায়ের পর দখলদার ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক।

জানা যায়, নারায়ণগঞ্জের ২ নং রেল গেইট এলাকার মদিনা পেপার হাউজ নামের একটি দোকানের বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার ভাড়া সংক্রান্ত বিষয়ে ঝামেলা সৃষ্টি হলে গত ২০১৪ সনে দোকানটি নিয়ে জনৈক আব্দুর রহিমের তিন পুত্রের পক্ষে ইয়াসিন আরাফাত বাদি হয়ে বিবাদী সানজিদা আক্তারের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করে যার নং ৬৭/২০১৪। তিনি তার মামলায় দাবি করেন উক্ত দোকানটি তার পিতা ৩৬০০০/=(ছত্রিশ হাজার) টাকায় পজেশন কিনে নেন এবং বাড়ির মালিককে প্রতিমাসে ৫০০/= (পাঁচ শত) টাকা করে ভাড়া প্রদান করে। কিন্তু কয়েক মাস যাবৎ বাড়ির মালিককে ভাড়া দিতে গেলে সে ভাড়ার টাকা গ্রহন করছে না। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত বাদির পক্ষে রায় দিলে বিবাদী সংক্ষুদ্ধ হয়ে উচ্চ আদালতের সরনাপন্ন হলে উচ্চ আদালত মামলাটি পর্যবেক্ষন করে সানজিদা আক্তারের পক্ষে মামলাটির রায় প্রদান করেন।

এছাড়াও বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জের ফ্যাসিস আওয়ামী লীগের সংসদ সদস্য শামিম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহচর বাদী ইয়াসিন আরাফাত, পলাশ, পরস বন্ধুত্বের সম্পর্ক থাকায় ওসমানীয় শক্তির বলে আরাফাত বাড়িওলার সম্পত্তিটি জোড় পূর্বক দখলের রেখেছিল। আদালতে রায়ে ন্যায় বিচার প্রাপ্ত হওয়ায় বাড়ির মালিক সানজিদা আক্তার এখন তার দোকানটি বুঝে পেতে আর কোনো প্রতিবন্ধকতা থাকলো না।

এ ব্যাপারে বাড়ির মালিক সানজিদা আক্তারের ভাই সোহেল আমাদের প্রতিবেদককে জানান, দীর্ঘদিন মামলা পরিচালনা শেষে আমার বোন ন্যায় বিচার পেয়েছে। নারায়ণগঞ্জের প্রধান বানিজ্যিক এলাকায় দোকানটি হওয়ায় এই দোকানটির ভাড়া অনেক কিন্তু তারা ক্ষমতার জোড়ে মান্দাত্বা আমলের ভাড়া মাত্র ৫০০/= পাঁচ শত টাকা দিয়ে আসছে। এটা ন্যায়ের অন্তরায়। আমরা বিষয়টি নিয়ে তাদের সাথে কথা বলতে গেলে তারা মিথ্যার আশ্রয় নেয়। আমরা মামলা জয়ের পরও তাদের বিরুদ্ধে জোড় না খাটিয়ে আগামী সাত দিনের মধ্যে আমার বোনের সাথে কথা বলে দোকান পরিচালনা করার অনুরোধ জানিয়েছি। আমরা সর্বদা ন্যায়ের পক্ষে আছি এবং থাকবো। অন্যথায় আইনের আশ্রয়ের মাধ্যমে ন্যায় বুজিয়া নিব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park