1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সরকারি তোলারাম কলেজের অধ্যাক্ষ-উপাধ্যক্ষকে বদলির আদেশ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ বার পঠিত

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাসকে চাঁদপুরে বদলি করা হয়েছে। উপাধ্যক্ষ জীবণ কৃষ্ণ মোদককে সুনামগঞ্জে বদলি করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এদিন উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত ৩টি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদমর্যাদার ৬৭ জন কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাসকে চাঁদপুর সরকারি কলেজে বদলি করা হয়েছে। সেই সাথে ঢাকার সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এসএম আমিরুল ইসলামকে সরকারি তোলারাম কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে।

তোলারাম কলেজের উপাধ্যক্ষ জীবণ কৃষ্ণ মোদককে সুনামগঞ্জ সরকারি কলেজে দর্শন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে। তোলারাম কলেজে উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. খোরশেদ আলমকে বদলি করা হয়েছে। এছাড়াও, মেলান্দহ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক প্রবীর মিত্রকে সরকারি তোলারাম কলেজে অর্থনীতি বিভাগে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বদলি হওয়া কর্মকর্তা ১৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park