1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আবারো বন্যার্তদের সহায়তায় ‘মডেল গ্রুপ’, এবার ১হাজার প্যাকেট ত্রান হস্তান্তর

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩৫৬ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ

দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় কবলিত ক্ষতিগ্রস্থদের জন্য আবারো ত্রাণ সামগ্রী দিয়েছে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘মডেল গ্রুপ’। বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় চাষাঢ়া শহীদ মিনারে ছাত্র ফেডারেশনের অস্থায়ী ক্যাম্পে সংগঠনের সভাপতি ফারহানা মানিক মুনার নিকট ওই ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।

এসময় ‘মডেল গ্রুপ’ গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক অরুপ কুমার সাহাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এবার বন্যার্তদের জন্য ১ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রীর হস্তান্তর করা হয়েছে। প্রতি প্যাকেটের মধ্যে আছে চিড়া, আখের গুড়, শিশুদের জন্য গুড়া দুধ, চিনি, পানি বিশুদ্ধকরণের জন্য ফিটকিরি, প্যারাসিটামল ট্যাবলেট, মোমবাতি, গ্যাস লাইট, পানি ও খাবার স্যালাইন।

ত্রাণ হস্তান্তর করে অরুপ কুমার সাহা বলেন, বন্যার্তদের সাহায্যের জন্য আজ আমরা ১হাজার প্যাকেট খাবার ছাত্র ফেডারেশনের কাছে হস্তান্তর করেছি। প্রতিটি প্যাকেটে যে পরিমানে সামগ্রী আছে, এতে করে একটি পরিবার দুই-তিন দিন খেতে পারবে। আমরা ওনাদের কাছে এই ত্রান গুলো দিয়ে গেলাম যাতে, প্রত্যন্ত অঞ্চলে যারা খাবার পাচ্ছে না ওইখানে ওনারা পৌছায় দিবে। এর আগে, আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে ২হাজার প্যাকেট ত্রান হস্তান্তর করেছি।

তিনি আরও বলেন, এগুলো আমাদের নতুন কোন কার্যক্রম না। বিগত ২০-২২ বছর যাবৎ আমাদের এই কার্যক্রম চলে আসছে। মানুষ যখনই বিপদে পরে আমাদের মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান স্যার যতটুকু সামর্থ আছে তা দিয়ে চেষ্টা করেন মানুষের সাহায্য করার জন্য।

মডেল গ্রুপের পক্ষ হতে ত্রানের এই সামগ্রী গুলো আজ রাতের মধ্যেই লক্ষীপুরের বন্যার্তদের জন্য পাঠিয়ে দেওয়া হবে বলে জানান ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park