1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃক ৪ ডাকাত আটক ও ট্রলার উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২০৫ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ

বক্তাবলী, আলীরটেক, বালুরচর ইউনিয়ন সহ আশপাশের এলাকায় চিহৃত ডাকাত রমজান মোল্লার দলকে ডাকাতির প্রস্তুতিকালীন গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্র সহ ৪ ডাকাতকে আটক ও ডাকাতির কাজে ব্যবহত একটি ট্রলার উদ্ধার করেছে বক্তাবলী নৌ ফাঁড়ি পুলিশ।

বক্তাবলী নৌ ফাঁড়ি পুলিশ পরিদর্শক মোঃ শাহজালাল ও এসআই শহিদুল আলমের নেতৃত্বে নৌ পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় কুখ্যাত ডাকাত রমজান সহ তার অপর ৩ সহযোগী কে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকি কয়েক জন ডাকাত পালিয়ে যায়।

আটককৃতরা হলেন ১। মোঃ রমজান মোল্লা (৫৫), পিতাঃ মৃত দ্বীন ইসলাম মোল্লা, ২। মোঃ সাব্বির মোল্লা (৩১), পিতাঃ মৃত রহিম মোল্লা , ৩। মোঃ পান্নু সরদার (৩৩), পিতাঃ মৃত হাসিম সরদার, ৪। মোঃ টিপু মুন্সি (৪৫), পিতা- মৃত টুকু মুন্সি, ৫। মোঃ মিজান (৩০), পিতা মৃত জন্থর সিকদার, অজ্ঞাতনামা আরো ২/৩ জন এর বিরুদ্ধে গোপালনগর এলাকার মৃত আঃ রশিদ বেপারীর পুত্র মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এজাহারেে উলেখ্য করা হয়, মোঃ শহিদুল ইসলাম আমি আমার ট্রলার টি লতিফ হাজীর ইটের ভাটার সামনে বেধে উপরে উঠলে উল্লেখিত ডাকাত দলের সদস্যরা ইটের স্তূপের পেছনে থেকে বের হয়ে বলপূর্বক আমাকে গামছা দ্বারা মুখ বাধে। অনুমান সন্ধা ৭.৩০ মিনিট সময় আমার হাত পা ও মুখ বাধা অবস্থায় ট্রলারে উঠিয়ে গোগচর এলাকায় নিয়ে যায় যেখানে আমার হাত পা খুলে দিয়ে নদীর পাশে পানির মধ্যে ফেলে দিয়ে দক্ষিন দিকে ট্রলার চালিয়ে যায়। পরে বক্তাবলী ফাড়ির পুলিশ খবর পেয়ে তাদের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park