1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

তিনি আইনজীবী নন, টাউট

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২১৮ বার পঠিত

মো. সেলিম উদ্দিন। দেখতে পুরোদস্তর একজন আইনজীবী। সাদা জামার ওপর কালো কোট। গলায় কলার ব্যান্ড (গলাবন্ধনী)। নিজের নামে ব্যবহার করেন সিল। আসলে আইনজীবী নন তিনি। বার কাউন্সিলের কোনো সনদও নেই তার। আইনজীবীদের ভাষায় তিনি একজন ‘টাউট’। সেলিম উদ্দিন ১৭ বছর ধরে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বিচারপ্রত্যাশী ও আদালতের সঙ্গে।

বুধবার তার প্রতারণা ধরা পড়েছে সুপ্রিম কোর্টে। আইনজীবীদের চ্যালেঞ্জের মুখে পড়ে তিনি স্বীকার করেছেন তার কোনো সনদ নেই। ইতোমধ্যে সনদ ছাড়াই আইন পেশার নামে প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তার নামে প্রতারণার মামলা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসম্পাদক ব্যারিস্টার হুমায়ুন কবির সমকালকে বলেন, সুপ্রিম কোর্ট মূল ভবনের নিচ তলায় ২৩ নম্বর হাইকোর্টে মামলা শুনানিকালে একজন আইনজীবীর পেছন থেকে পরামর্শ ও নির্দেশনা দিচ্ছিলেন সেলিম উদ্দিন। এ সময় কয়েকজন আইনজীবীর সন্দেহ হয়। আদালতের ভেতরেই তাকে চ্যালেঞ্জ করেন অপর আইনজীবীরা। এক পর্যায়ে তাকে বাইরে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পর নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্ট বার ভবনের দ্বিতীয় সমিতির কক্ষে। সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদের ওই ব্যক্তির কাছ থেকে তার নামে থাকা সিল ও কয়েকজন আইনজীবীর ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে রাজবাড়ী জেলার বাসিন্দা সেলিম উদ্দিন জানান, তিনি ২০০৭ সালে আইনে স্নাতক করেছেন। তবে তার বার কাউন্সিলের কোনো সনদ নেই। ওই সময় থেকে তিনি ঢাকার আদালতে এবং ২০১৮ সাল থেকে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে যাতায়াত করছেন। বিভিন্ন জায়গা থেকে আসা বিচারপ্রার্থীদের সঙ্গে সখ্য গড়ে তাদের মামলায় জিতিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার পরিচিত আইনজীবীদের কাছে নিয়ে যেতেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park