1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

জেল-জরিমানা দিয়ে পরিবেশ রক্ষা করা যাবে না: না.গঞ্জ জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (৫ জুন) সকাল ১০টায় প্রথমে র‍্যালি ও পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

আরও উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন মশিউর রহমান, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমীন সাগরসহ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, নাগরিকদের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের শীতলক্ষ্যা নষ্ট হচ্ছে, আমরা কারখানা মালিকদের বাধ্য করতে পারছি না এটিপি ব্যবহার করতে। অনেকের কাছে রয়েছে, তবুও তারা এটিপি ব্যবহার করছে না। আমরা একটা টিম করেছি; ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কলকারখানা অধিদপ্তর আর পিডাব্লিটি। এই একটা টিম প্রতি সপ্তাহে বিভিন্ন রুফটপ, কারখানা যেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই সেখানেসহ কোথাও না কোথাও যাচ্ছে। এই বছর ৪৭টি ইট ভাটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা নদীতে ময়লা-আবর্জনা ফেলে দিচ্ছি, মাথায়ও আসছে না যে আমি নদী টা নষ্ট করে দিচ্ছি। ডাইং এর রং বা কলকারাখানার বর্জ্য নদীতে ফেলে দিচ্ছি, আমার অনেক টাকা ইনকাম হচ্ছে; কিন্তু আমি আমার আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি। জার্মানির একটি নদী আছে, সেটার অবস্থা আমাদের শীতলক্ষ্যার থেকেও বেশি খারাপ ছিলো। তারা ধিরে ধিরে নদীটাকে আবার সুস্থ করে তুলেছে। পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন অধিদপ্তর নিয়ে আমি কমপক্ষে ৮-১০টা মিটিং করেছি। একটি লং টাইম প্ল্যানের চিন্তা করেছি। কারণ একদিন-দুইদিন, এক-দুই বছরে কিন্তু আপনি শীতলক্ষ্যা বুড়িগঙ্গা নদীর পানি পরিস্কার করতে পারবেন না। এটা একটা লং প্রসেস। আমি দেখেছি শুধু কাউকে জেল দিয়ে, জরিমানা দিয়ে পরিবেশ রক্ষা করা যাবে না। আমার বিকেএমইএ’র সাথে কথা বলেছি, বিজিএমএ’র সাথে কথা বলেছি। ডাইং এসোসিয়েশনের সাথে কথা বলেছি। আমি চিন্তা করছি, সবাইকে নিয়ে একটা ওয়ার্কশপ করবো। এই অবস্থা থেকে কিভাবে বেড়িয়ে আসতে পারি আমরা।

সিভিল সার্জন বলেন, আমাদের আশপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। এই পরিবেশ রক্ষা করতে হলে এই বিষয়ে জানতে হবে আর এ বিষয়ে অনেক শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। পরিবেশকে রক্ষা করতে হলে আমাদের অনেক অভ্যাস পরিবর্তন করতে হবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে গাছের চাড়া তুলে দেয় পরিবেশ অধিদপ্তর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park