1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

আগামী শুক্রবার ফিলিস্তিনি ইস্যুতে শহরে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বেসামরিক নারী-পুরুষ-শিশু গণহত্যা বন্ধ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মুসলমানদের ১ম ক্বিবলা বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার দাবীতে পীর সাহেব চরমোনাই’র আহবানে ১৭ মে শুক্রবার বিকাল ৪টায় ডিআইটি চত্বর থেকে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।

আজ নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ মাসিক সভায় কেন্দ্রীয় সার্কুলারের আলোকে এ ঘোষণা দেন। তিনি বলেন, সারা বিশ্বোর মুসলমানরা জোরালো দাবী জানানো সত্ত্বেও ইজরাইলী বাহিনী হামলা বন্ধ করছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এই নিঃশংস হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park