1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

‘প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে’

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আপনারা নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজর (প্রধান উপদেষ্টা) যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। আজ শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ ইভেন্টে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোন ধরনের অনিশ্চয়তা নেই। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো রাজনৈতিক দল অথবা কোন প্রতিদ্বন্দ্বীর কোন ধরনের আপত্তি থাকবে না এমন পরিবেশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রেস সচিব বলেন, একদিন পেছানো হবে না। সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হবে। এই যে গোল্ডেন জেনারেশন হাসিনার মতো ডিক্টেটরকে হটাতে পেরেছে তারা দেশকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাবে। দেশকে তারা মেরামত করতে পারবে।

জুলাই সনদ নিয়ে প্রেস সচিব বলেন, আমরা অন্যান্য দেশের দিকে যদি দেখি, তাহলে বুঝবো আসলে এসব বিষয়ে অনেক সময় লেগে যায়। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বারবার এটা নিয়ে বসছে, আলোচনা করছে ৷ আশা করি শীঘ্রই জুলাই সনদ আসবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছাড়াও আয়োজনে লেখক, সাংবাদিক, শিল্পী ও উদৌক্তাসহ আরও ১০ জন বক্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park