1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ সহ সারা দেশে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: নারায়ণগঞ্জসহ সারা দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিনে রাষ্ট্রীয় শোক পালিত হয়।

এর আগে (মঙ্গলবার ১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন দিয়ে আজ রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়।

সকাল থেকে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত দেখা যায়। এছাড়া সারাদেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও দোয়া-প্রার্থনার আয়োজন করার অনুরোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

অভ্যুত্থানের সেই স্মৃতিকে ধরে রাখতে বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত ৩৬ দিনের নানা অনুষ্ঠান ঘোষণা করে সরকার। সেই ধারাবাহিকতায় এদিন পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়, তা পরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সেই আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনায় আন্দোলন আরও তীব্রতা পায়। পরে তীব্র আন্দোলনের মুখে ৫ অগাস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেড় দশক ধরে চলা আওয়ামী লীগের শাসনের অবসান হয়। এর তিন দিন পর ৮ অগাস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park