1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: নীলফামারীতে সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর সন্ত্রাসী হামলা ও হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় জেলার চৌরঙ্গী মোড়ের স্মৃতি অম্লান চত্বরে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান এবং সঞ্চালনা করেন আব্দুস সালাম।

এসময় বক্তব্য দেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন, ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রশিদ, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল, সাংবাদিক ওয়াজেদুর রহমান কনক, হেদায়েতুল সুজন, সাইফুল ইসলাম মানিকআরও অনেকে।

ঘটনার সূত্রপাত ঘটে ৮ জুলাই মঙ্গলবার বিকেলে। গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদরের লক্ষিচাপ ইউনিয়নের জংলী পাড়ায় এক নাবালিকা বিয়ে ঠেকাতে ছুটে যান সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মেয়েটি আসলে সাবালিকা। সে জোর করে এক ছেলের বাড়িতে ঢোকার চেষ্টা করতে গিয়ে পাশের আরেক বাড়িতে তিনদিন ধরে অবস্থান করছিল। একটি পক্ষ তাকে জোর করে ছেলের বাড়িতে তুলে দিতে চাইছিল।

এ অবস্থায় সাংবাদিক স্বপ্না স্থানীয় চেয়ারম্যান আমিনুর রহমানকে ফোন করলে তিনি মেয়েটিকে ছেলের বাড়িতে দিতে বলেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানায় জানানো হয়। গ্রামের লোকজন মেয়েটিকে স্থানীয় জগদীশ মেম্বারের বাড়িতে দিতে গেলে চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় শ্যামল রায় ও চন্দন মেম্বার সাংবাদিক স্বপ্না ও তার স্বামীকে হামলা ও হেনস্তা করে। হামলার সময় তাদের হাতে থাকা ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।

মানববন্ধনে বক্তারা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন বলেন, সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলার সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

এদিকে ডোমার উপজেলা রিপোর্টার্স ইউনিটিও একই ঘটনার প্রতিবাদে উপজেলা চত্বরের সামনে মানববন্ধন করেছে। সেখানে বক্তব্য দেন ডোমার প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টু। বক্তারা ফ্যাসিস্ট সরকারের দালাল হিসেবে অভিযুক্ত চেয়ারম্যান আমিনুর রহমান ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park