1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফতুল্লার বক্তাবলীতে প্রজন্ম দলের সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৪০ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম:
জাতীয়বাদী প্রজন্ম দল বক্তাবলি ইউনিয়ন এর সভাপতি জাহাঙ্গীর রনি বলেছেন, সকল প্রকার ধান্দাবাজি থেকে বিরত থাকুন। আর অনুপ্রবেশকারীদেরকে সুযোগ দেওয়া যাবে না। আপনারা আত্মীয়-স্বজন মনে করে আওয়ামী লীগের কোন নেতাকর্মীদেরকে শেল্টার দিবেন না । আজকে থেকে আমি বলে দিতে চাই আপনারা সবাই সাবধান হয়ে যান। কোন আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া যাবে না।

শনিবার (৩ মে) বাদ মাগরিব বক্তাবলী ৬ নং ওর্য়াডের রাধানগরে জাতীয়বাদী প্রজন্ম দল এর সভা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো জনসাধারণের তুলে ধরার লক্ষ্যে প্রজন্ম দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি বলেন, আত্মীয়-স্বজন বলে মাফ করে দিলাম তা হবে না। আপনার আত্মীয় আজকে সুন্দর কথা বলছেন, আর গত কয়েকদিন আগেও তো আপনার আত্মীয় আমাদেরকে চিনে নাই। যারা বাদ দিবেন না তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আমি বলতে চাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার বাইরে যদি কেউ যান তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিকভাবে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক বিপ্লব চৌধুরী, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক মোঃ মোশাররফ হোসেন, এনায়েতনগর ইউনিয়নের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন বাপ্পি,জয়েন্ট সেক্রেটারি সাইদুল ইসলাম, ৬নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক মোঃ জামান,বক্তাবলী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ প্রমুখ। পরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া ও জাকির খানের দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park