1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নাঃগঞ্জে ৭ যুবলীগ কর্মী আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩৪৬ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ
ওরা যুবলীগ কর্মী। মাঠে নেমেই কুপোকাত। ফতুল্লায় ভোরে আওয়ামী লীগের এক কর্মীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের ধারণা, তারা হয়তো মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। সোমবার (২১ এপ্রিল) ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে আসামিদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন জানিয়েছেন তিনি আগে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল সমাবেশে অংশ নিতেন।

আটকরা হলেন, ঠিকাদার ও যুবলীগ নেতা আবুল (ছাত্র হত্যায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের সহযোগী), মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বলসহ ৭ জন।

জানা যায়, সোমবার ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আজ ভোরে শিবু মার্কেট থেকে সাতজনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি ও তাদের নাম ঠিকানা ও এর সঙ্গে আরও কারা কারা সম্পৃক্ত তা নিশ্চিত হতে কাজ করছি। তাদের কেউ রাজমিস্ত্রি কেউবা অন্য পরিচয় দিচ্ছে। রাজনৈতিক পরিচয় নেই আটকদের কারো তারা বলছেন তবে একজন জানিয়েছেন তিনি আগে থেকে আওয়ামী লীগের সব কর্মসূচিতে যেতেন। আমরা সবার মোবাইল ও অন্যান্য তথ্য যাচাই করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park