1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হামলার তিন দিন পরও আতঙ্কে বেন্দারচরের বাসিন্দারা নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর ওয়েনের ২৮ বছরের রেকর্ড ভাঙলেন এনগুমোহা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা বিমানবন্দরে দেশ ছাড়ার সময় গ্রেপ্তার সুইডেন আসলাম ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত সরকারি সফর আলী কলেজে বর্ণাঢ্য নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি এমপি নজরুল ইসলাম আজাদ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিরোধ মেটানোর পরামর্শ ওয়ার্নারের ম্যানেজারের ফতুল্লায় বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগের ৪ কর্মী গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিরোধ মেটানোর পরামর্শ ওয়ার্নারের ম্যানেজারের

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

স্যান্ডপেপারগেট বিতর্কে বিভক্ত অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন। পক্ষে-বিপক্ষে একের পর এক বক্তব্য দিয়ে চলেছেন উসমান খাজা, প্যাট কামিন্সসহ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। চলমান এই বিরোধ থামাতে সমাধানের পথ বাতলে দিয়েছেন ডেভিড ওয়ার্নারের ম্যানেজার জেমস এরস্কাইন।

তাঁর মতে, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সবাইকে এক টেবিলে বসতে হবে। কোনো ম্যানেজার বা ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধির উপস্থিতি ছাড়াই নিজেদের মধ্যে আলোচনা করে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে।

এর আগে অস্ট্রেলিয়ার তৎকালীন কোচ ড্যারেন লেহম্যান ও সহকারী কোচ গ্রায়েম হিক দাবি করেন, তাঁরা আগে থেকে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে জানতেন না। ওই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তিন ক্রিকেটারের সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং তাঁদের নিষিদ্ধ করা হয়েছিল।

সংবাদমাধ্যম কোড স্পোর্টসকে জেমস এরস্কাইন বলেন, ক্রিকেটারদের নিজেদের মধ্যেই বিষয়টি মিটিয়ে নেওয়া উচিত। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে একে অপরের প্রতি অসম্মান না দেখিয়ে পারস্পরিক সম্মান বজায় রাখা প্রয়োজন।

সমাধানের বিষয়ে তিনি বলেন, প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নারসহ পুরো দলের এক কক্ষে বসে আলোচনা করা উচিত। অতীতে যা ঘটেছে, তা নিয়ে একে অপরের কাছে ক্ষমা চেয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে।

এরস্কাইন আরও বলেন, কারও মনে ক্ষোভ থাকলেও আলোচনার পর সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বেরিয়ে আসতে হবে। খেলোয়াড়দের পক্ষ থেকে এই বিতর্কের এখানেই ইতি টানা উচিত বলে মনে করেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park