
বর্তমান নিউজ ডেস্ক
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মো. মাইদুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে উপজেলার তেতুলিয়া এলাকায় ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গোপাল রায় গ্রামের মো. ইসাহাক আলীর ছেলে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মাইদুল ইসলাম লালমনিরহাট থেকে মোটরসাইকেলযোগে জয়পুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেতুলিয়া এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।
এ সময় মিঠাপুকুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মর্মান্তিক এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ব/নি-ব/ত