1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকারের আহ্বান সড়কের বেহাল দশায় ১১ দলীয় ঐক্যের সিলেট লংমার্চ স্থগিত নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন সোমবার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া, পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী সংসদ ভবনে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী, দিলেন তিনটি বিশেষ পরামর্শ গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার, ফেনীতে যাচ্ছেন হাবীবুল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ নির্ধারণ, সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা গোপালগঞ্জের এসপি পদে রদবদল, ফেনীতে পদায়ন হাবীবুল্লাহর ক্যানারি দ্বীপে একদিনে রেকর্ড ১ হাজার ৪৮৮ অভিবাসী পাকিস্তানের কাছে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শ্রাবণ

রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্তের স্বার্থে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী সাত দিনের মধ্যে রিমান্ড প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের সিএমপির অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন।

পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এ ছাড়া আওয়ামী লীগের নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

এর আগে গত ১০ নভেম্বর অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। ওই দিন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

এদিকে অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। মামলাটি পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park