1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অর্থায়নের জন্য গ্যাস ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে—এমন অভিযোগ নাকচ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, সরকার এখনো প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায়নি। এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন ও অপপ্রচার বলেও উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকার তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে গ্যাস ও তেলের দাম নির্ধারণ করা হয়। জনগণের ভোগান্তি কমাতে গত আট মাসে সরকার জ্বালানি খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

তিনি বলেন, নিম্ন আয়ের ও অসচ্ছল জনগোষ্ঠীকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হচ্ছে। তবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ সহায়তা ও ভর্তুকি দেওয়ার জন্য সরাসরি গ্যাস ও তেলের দাম বাড়ানো হচ্ছে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকা অভিযোগ করেন, গ্যাস সংকটের কারণে দেশের অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। এমনকি গ্যাস না পেয়েও গ্রাহকদের নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। এ পরিস্থিতিতে গৃহস্থালি পর্যায়ে গ্যাসের সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে মন্ত্রী বলেন, গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি। চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশকে আন্তর্জাতিক বাজার থেকে উচ্চমূল্যে গ্যাস কিনতে হচ্ছে। দেশের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারকে বেশি দামে গ্যাস আমদানি করতে হচ্ছে।

তিনি আরও বলেন, এসব পরিস্থিতির মধ্যেও সরকার প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায়নি। সংসদ সদস্য সম্ভবত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেছেন।

এলপিজির বাজার ব্যবস্থাপনা সম্পর্কে মন্ত্রী বলেন, সরকার সরাসরি এলপিজি আমদানি করে না। বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দরের ভিত্তিতে দাম ঠিক করা হয়। ফলে এ ক্ষেত্রে সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park