1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত চালক মো. কালা চান (৬০) মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামট মহল্লার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালা চান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ জানান, রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বাসের চালককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিনজন এসে তাদের একজন বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park