1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র-মাদকের বিশাল মজুত, নগদ ১০ লাখ টাকা উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ফের ঢাকায় গাইবেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করা সঞ্জয় ‘বন্ধুর ডাকে বেরিয়ে নিখোঁজ, হতে পারে তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে’ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: তদন্তের আগে মন্তব্য নয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা শেষে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় ভোলার দুই লক্ষাধিক জেলে গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশি অনুদান সংগ্রহ হামজার দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে স্বচ্ছলতার স্বপ্ন, আশামনিকে সেলাই মেশিন দিল জেলা প্রশাসন পল্টন ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ নারায়ণগঞ্জে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, নিয়মিত আয়োজনের আহ্বান সাংসদের

প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি নেই, অভিযোগ জামায়াত প্রার্থীর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তাঁর অভিযোগ, সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের গলায় থাকা কার্ডেও ছবি নেই।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, “যিনি এখানে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, তাঁর কার্ডে ছবি না থাকলে কীভাবে বুঝব তিনিই ওই ব্যক্তি? অন্য কেউও তো প্রক্সি দিতে পারেন। বিষয়টি খুবই উদ্বেগজনক। রিটার্নিং কর্মকর্তাকে জানাতে চাই, দ্রুত বিষয়টি দেখার অনুরোধ করছি।”

তিনি আরও বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় সুষ্ঠু ভোটের বিষয়টি সরকার, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ ও প্রশাসনের আন্তরিকতার ওপর নির্ভর করছে।

এ বিষয়ে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা সাকওয়াত হোসেন বলেন, “নির্বাচন কমিশন যেহেতু কার্ড দিয়েছে, তাতে ছবি থাকা দরকার। আপনারা নিশ্চিত হতে চাইলে ভোটার আইডি কার্ড দেখতে পারেন। কার্ডে ছবি নেই—আমি ছবি নিয়ে আসার চেষ্টা করছি।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park