1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বন্ধুর ডাকে বেরিয়ে নিখোঁজ, হতে পারে তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে’ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: তদন্তের আগে মন্তব্য নয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা শেষে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় ভোলার দুই লক্ষাধিক জেলে গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশি অনুদান সংগ্রহ হামজার দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে স্বচ্ছলতার স্বপ্ন, আশামনিকে সেলাই মেশিন দিল জেলা প্রশাসন পল্টন ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ নারায়ণগঞ্জে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, নিয়মিত আয়োজনের আহ্বান সাংসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকঢোল ও রঙিন ধোঁয়ায় মহানগর যুবদলের শোভাযাত্রা পুরাতন বাণিজ্য মেলা মাঠের জাতীয় যুব মেলা স্থগিত: প্রতিমন্ত্রী সরকার পতনের আন্দোলনে জনসমর্থন পাবে না বিরোধীরা: এমপি নুরুল আমিন

নারায়ণগঞ্জে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, নিয়মিত আয়োজনের আহ্বান সাংসদের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বিনা মূল্যে চিকিৎসাসেবার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম এক দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বুধবার (২৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর যুবদলের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে অসহায় ও দুস্থ মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম।

তিনি বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এটি একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।

আবুল কালাম আরও বলেন, বিগত সরকারের সময় যুবদলের নেতাকর্মীরা জেল-জুলুমের শিকার হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। দেশের উন্নয়ন ও জনকল্যাণের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিত চালিয়ে গেলে দরিদ্র মানুষ সহজে প্রয়োজনীয় সেবা পাবেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য ডা. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

এ সময় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, সাইফুল আলম সজিব ও জাকির হোসেন সেন্টুসহ আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূঁইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, অ্যাডভোকেট শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, হাবিবুর রহমান মাসুদ, আবদুল কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ ও মাহফুজুর রহমান ফয়সালসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে ক্যাম্পে আসা অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park